ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গুলশানে আওয়ামী লীগের মিছিল: আরও ৪০ গ্রেপ্তার

ঢাকার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরো ৪০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে রোববার পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ‘মিছিলে অংশগ্রহণকারী’ ৪০ জনকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।তবে গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় জানানো হয়নি বার্তায়।


এর আগে শনিবার মিছিলে ‘সরাসরি অংশগ্রহণকারী’ ৩২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ। এর ফলে গুলশানের ওই মিছিলের পরে সর্বমোট ৭২ জনকে গ্রেপ্তার করা হল। শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকায় আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মিছিল হয়।


পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মিছিলের কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কয়েকশ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন।


মিছিলের সময়ই ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুইজনকে আটকের তথ্য দিয়েছিল পুলিশ। একইদিন এই মিছিলের ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা (নম্বর-১৬) হয়। শনিবার পুলিশ জানিয়েছিল, ঘটনাস্থল থেকে দুইজনসহ মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


এদিকে ২৪ জনকে শনিবার আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন। বিচারক তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

ads
ads
ads

Our Facebook Page